আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার মাগুরায় সাকিব প্রতিনিধি মাগুরা


আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার মাগুরায় সাকিব
প্রতিনিধি মাগুরা



মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর প্রথমবার নিজের এলাকায় এলেন সাকিব আল হাসান। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।

সাকিবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হন সাকিব। গড়াই সেতু এলাকায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দলীয় প্রার্থী হিসেবে সাকিবকে অভ্যর্থনা জানায়। সেখান থেকে সাকিবের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার কথা। দলীয় কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাকিবের মাগুরা পৌর গোরস্থানে যাওয়ার কথা রয়েছে।

0 Comments