অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে খবর

ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ছ’নম্বর বিশ্বকাপ জয়, অনবদ্য সেঞ্চুরি ট্রেভিস হেডের

শেষ পর্যন্ত ট্রফি উঠল প্যাট কামিন্স ও তার দলের ক্রিকেটারদের হাতেই

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,

শেষ পর্যন্ত ট্রফি উঠল প্যাট কামিন্স ও তার দলের ক্রিকেটারদের হাতেই

ট্রেভিস হেডের অসাধারণ শতরান আর মার্নাস লাবুশেনের ৫৮ রানের ইনিংসের সুবাদে ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। হেড খেলেছেন ১২০ বলে ১৩৭ রানের দুর্ধর্ষ ম্যাচ-জেতানো ইনিংস।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার রাতে ভারতের লক্ষাধিক সমর্থককে হতাশায় ডুবিয়ে শেষ পর্যন্ত ট্রফি উঠল প্যাট কামিন্স ও তার দলের ক্রিকেটারদের হাতেই।

জয়ের লক্ষ্যে ২৪১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়েই সেই টার্গেটে পৌঁছে যায়, তখনও ম্যাচের পুরো সাত ওভার বাকি।